বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

চলিত অর্থ বছরে জুলাই-অক্টোবর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ

আপডেট:

চলতি অর্থবছরের (২০২৫-২৬) এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এরই মধ্যে জুলাই-অক্টোবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ।চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবরে) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।এতে বলা হয়, চলতি অর্থবছরের (২০২৫-২৬) এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এরই মধ্যে জুলাই-অক্টোবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ।আইএমইডির ওয়েবসাইটে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দের ৭ দশমিক ৯০ শতাংশ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে এ হার ছিল ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত