মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

জো বাইডেন শেখ হাসিনা সেলফি

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১০.০৯.২০২৩

 

বিজ্ঞাপন

জো বাইডেন শেখ হাসিনা সেলফি তুলেছেন! মজার কথা বাইডেন স্যার নিজে নাকি পকেট থেকে আই ফোনটা বের করে নিজেই এ সেলফি টা তুলেছেন!, অনেকে আনন্দিত উৎফুল্ল হয়ে স্টেটাস দিয়েছেন। ফেজবুক টুইটার সয়লাব! আমি দেখলাম আমার নিজের সহধর্মিণী ও খুশিতে বাক-বাকুম হয়ে একটা পোস্ট দিয়েছেন, যিনি সাইন্টিফিক বিশ্লেষণ ছাড়া অনেক কিছু মেনে নেন না!

 

আমি বোকাসোকা মানুষ, আমার মনে হচ্ছে অনেক খুশি হওয়ার কিছু নাই! এদিকে সেলফি তুলেছেন নিজ আগ্রহে ওদিকে ডঃ ইউনুসের হয়রানি পরিপ্রেক্ষিতে স্যাংশন দিচ্ছেন, আদৌ ডঃ ইউনুস সাহেব সম্মানীয় ব্যক্তি কিন্ত তিনি আইনের উর্ধ্বে নন। আমি মনে করি শেখ হাসিনা এবং তার সরকার ইউনূসকে হয়রানি করলে আদালত ফেজ করে বেরিয়ে আসতে পরামর্শ দেয়া উচিত সব মানবতার দরদীদের। শেখ হাসিনা যদি আদালতকে manipulate করেন তিনি তো আহ্বান করেছেন ‘বারাক ওবামা’ হিলারি কে তাদের আইনজীবী পাঠাতে! কিন্তু তারা সেভাবে ডঃ ইউনুস কে সাহায্য করছেন না বরং বেআইনি ভাবে বলছেন, “তার সব মামলা তুলে নিতে বা হয়রানি না করতে “! ইউনূস সাহেব নিজে যে অপরাধ স্বীকার করেছে বারো শো কোটি ফাঁকি দেয়ার চারশো কোটি পেমেন্ট করেছেন, তার অর্থ He confessed the truth of the ‘SUIT’. তা হলে হয়রানি বলা কি সমুচিত? ‘কর’ ফাঁকি দিয়েছেন, ‘শ্রমিক প্রাপ্য’ দেন নাই, বাদী তারা (ভুক্ত ভোগীরা)!

 

বাংলাদেশের সুজনের মহাপরিচালক বদিউজ্জামান বলেছেন, ইউনূস কে হয়রানি করবেন না, কোন অপরাধ করে থাকলে আইনের আওতায় আনেন!

তিনি কি বুঝলেন আর কি বুঝলেন না তা তিনি নিাজেও বুঝলেন না। আবার এই জ্ঞান নিয়ে ঘটা করে বিরাট সন্মলন ডেকে ইউনূসের উপর সভা করে এই বক্তব্য রেখেছেন। তিনি অপরাধ করেছেন এবং আইনের আওয়ায় আদালত ফেজ করছেন, হয়রানি কোথায় মিঃ বদিউজ্জামাল সাহেব?

 

যা বলেছিলাম, সেলফি দেখে আমি ভাবী না মার্কিন আনুকূল্য পেয়ে গেছেন কারন, মার্কিন পলিসি হচ্ছে, ” Nothing permanent, Friendship or Enmity only the INTEREST! কিসিঞ্জার পলিসি মেনে চলেন সব মার্কিন সরকার!

আমি আবার ও মনে করাতে চাই ডঃ ইউনুস নোবেল পেয়ে কোন মন্দির মসজিদ হয়ে যান নাই, তার দেশে

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলে পচছেন, বেলরুশের নোবেল বিজয়ী এ্যালেন ১০ বছরের জেল খাটছেন, মিয়ানমারের অং সাং সুকি জান্তার হাতে সেই থেকে বার বার জেল খাটছেন, আজ ও জেলে! তিনি শুধু নোবেল বিজয়ী নন, জাতির জনকের মেয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত