বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন —লিউ জিয়ানচাও

আপডেট:

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাও বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু এটার সমাধান করা যে কত কঠিন সেটা আমি জানি। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ : সিপিসি প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।সেমিনারে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের আগে দুই দেশের সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত শোনেন লিউ জিয়ানচাও।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সদ্য ভারত সফর শেষ করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চার দিনের সফরে চীন যাবেন। এ সফরে ব্যবসা, বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন তিনি। ধারাবাহিকভাবে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যেমনই হোক, বাংলাদেশের পক্ষ থেকে এই দুই দেশের সঙ্গে সম্পর্কের কাঠামো পৃথক

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত