বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বিশ্বে বিয়ে ছাড়া সন্তান সংখ্যা বাড়ছে

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৯.০৭.২০২৪

 

বিজ্ঞাপন

বিশ্বে বিয়ে নামক বন্ধন টা উঠে যাচ্ছে বলা যায়। এদিক থেকে ইউরোপীয় দেশগুলো এগিয়ে! মার্কিন রা পিছিয়ে নাই। আমেরিকার সাদা চামড়া বিয়ে ছাড়া সন্তান নেয় ২৯%, মিক্স কালার ৫৩%, কালো চামড়া ৭১% গড়ে ৪০% এর উপরে সংসার, বিয়ে ছাড়া। ইউরোপীয় দেশগুলোতে একেক দেশের সংখ্যা ভিন্ন ভিন্ন, ফ্রান্স ৬০%, বেলজিয়াম ৫৮.৫%, স্লোভেনিয়া, ডেনমার্ক, এস্তেনিয়া, নেদারল্যান্ডস দেশগুলো ৫০%, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি ৪০%, ইতালি ৩৪%, জার্মানি ৩১%, রুমানিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, ক্রোশিয়া, সাইপ্রাস ২০%, গ্রিসে ১১%, চেচনিয়া রাশিয়ার মুসলিম স্টেট ৪০%,

এছাড়া অস্ট্রেলিয়া ৪০% বিয়ে ছাড়া ঘরসংসার বাচ্চা পয়দা!

 

প্রিয় পাঠক, সব দেশের নাম লিখলে আর্টিকেল লম্বা হয়, আসলে উন্নত সব দেশে বিয়ে যেমন বিলুপ্ত হচ্ছে তেমনি বাচ্চা নিতে চায় না ৪০ থেকে ৫০% নারী পুরুষ। এ কথা সত্যি বাচ্চা নিয়ে লাভ কি এত কষ্ট করে লালন পালন শিক্ষা চাকুরীর ঘুষ জোগাড় করে দেয়ার পর মা-বাবা কে ভাত দেয় না, কেউ বৃদ্ধাশ্রম পাঠায় কেউ অন্য ভাই বা বোনের বাড়ী তাড়ায় হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার মাওলানা বা শিক্ষক!

যে সব দেশে বিয়ে ছাড়া বাচ্চা জন্মের হিসাব দিলাম তাদের বেদীন বলে গালি দিবেন না, এরা খৃষ্টান মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি সব জাতি মিলে এ হিসাব! ধরুন আপনি কওমি মাদ্রাসার মাওলানা, আপনার ছেলে আমেরিকান ভিসা বা স্কলারশিপ পেলে মসজিদে মিলাদ দিবেন, মিষ্টি বিলাবেন, দোয়া চাইবেন, আপনার ছেলে ওখানে যেয়ে আমেরিকান বা বৃটিশ, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিচ্ছে কারন ওখানে সামাজিক ধর্মীয় বাঁধন নাই, নাই সেথা আপনার মত সীমাবদ্ধ চিন্তার মানুষ কারন তারা সংসার জীবন কে একটা ভালবাসার বন্ধন মনে করে হাত-পা বেঁধে মৌলভী বা পুরোহিতের মন্ত্রে কোন Heavenly Tie পায় না! অথচ ঐ দেশে বৈধ বিয়ে করলে ভাতা, চাকুরী, বাচ্চা নিলে ২ বছর মাতৃ কালীন বেতন সহ ছুটি, সরকারি অনুদান তবু পুরোহিত মন্ত্রকে তারা শান্তি এনে দেয় তা বিশ্বাস করে না। বিশ্বে ৮০০ কোটি মানুষের মাত্র অল্প সংখ্যাক লোক ধর্ম পালন করে! ধর্ম তা ও একটা না ৪৩০০ অতএব ধর্ম বিশ্বাস ও উঠে যাচ্ছে, যে সব ধর্ম বেশী লোক তারা ভন্ডামি তে অগ্রগামী। ধর্ম ব্যবসায়, ক্ষমতায় ব্যবহার দেখে মানুষ আরও নাস্তিক হয়ে যাচ্ছে! আপনার দেশে ও বিয়ের আগে বাচ্চা হচ্ছে, দুর্ভাগ্য ভ্রুণটি হত্যা করা হচ্ছে, ডিএনসি করে বের করে হত্যা হচ্ছে, মেডিসিন প্রয়োগে ফেলে দেয়া হচ্ছে, শেষ পর্যন্ত যাকে ঠেকানো যাচ্ছে না সে শিশু দুনিয়ায় আসছে এবং রাতের অন্ধকারে ড্রেনে বা ডাস্টবিনে ফেলে ইজ্জত বাঁচাচ্ছেন। সারা জীবন এই ক্ষত বহন করছে সেই কুমারী মাতা আবার অন্যের ঘরে সতীসাধ্বী হয়ে তাইরে নারে গাচ্ছে। এ ভন্ডামির থেকে ওরা কি অনেক খারাপ? ওরা সতী শব্দ মানে না, পুরোহিত মৌলভী সাহেবের মন্ত্রে কোন স্বর্গীয় বন্ধন পায় না। মন ও হৃদয়ের ভালোবাসা, আকর্ষণ কোন মন্ত্র বৃদ্ধি করে না এমন বিশ্বাস তাদের। বিয়ে নামক অনুষ্ঠান খোদ তুরস্কে ও বন্ধু বান্ধবদের মাঝে চকলেট বিতরন হয় মাত্র, আমাদের মত কন্যার পিতার পকেট কাটে না!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত