শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অবৈধ মাদক কারবারি বিদ্রোহী গোষ্ঠী চীন সীমান্তে ৩০০০০সৈন্য সমাবেশ করছে

আপডেট:

মিয়ানমারের নৃশংস ও রক্তাক্ত গৃহযুদ্ধের ছায়ায় চীন ও অবৈধ মাদককারবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি বিদ্রোহী বাহিনী বিনা যুদ্ধে দেশটিতে ছড়িয়ে পড়েছে।
চলতি বছরের শুরু থেকেই মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি তার শত শত সেনাকে দেশটির পূর্বাঞ্চলে চীন, লাওস ও থাইল্যান্ডের পাশে শান রাজ্যের কেন্দ্রীয় অংশে নতুন অবস্থানে মোতায়েন করছে ইউডব্লিউএসএ হলো প্রায় ৩০ হাজার সেনা নিয়ে মিয়ানমারের বৃহত্তম এবং সর্বোত্তম সজ্জিত বিদ্রোহী সেনাবাহিনী। শান রাজ্যের পূর্বাঞ্চলের রুক্ষ পাহাড়ে অবস্থিত এলাকাটির আয়তনে বেলজিয়ামের চেয়েও বড়। এটি ওই অঞ্চলজুড়ে চীন ও থাই সীমান্তের দু’টি ছিটমহল নিয়ন্ত্রণ করে এবং এই অঞ্চলকে জাতিগত সংখ্যালঘু ওয়া-র জন্য একটি স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালনা করে।জেন’স ইন্টেলিজেন্স কোম্পানির নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি ডেভিস বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে ইউডব্লিউএসএ আরেক মিত্র বিদ্রোহী গোষ্ঠী শান স্টেট প্রোগ্রেস পার্টির ছদ্মবেশে ও সমর্থনে দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় শানে প্রবেশ করেছে।তিনি আরো বলেন, ‘নতুন খবর হলো এটি কত বড় এবং সাহসী হয়ে উঠেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত