শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কে যাচ্ছেন

আপডেট:

রাষ্ট্রীয় সফরে আজ সোমবার তুরস্কে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় এ সফরে সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দ্বিপাক্ষিক সহযোগিতা-বাণিজ্য, জ্বালানি এবং পর্যটন নিয়ে আলোচনা করবেন।কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও এতে তুরস্কের অবদান নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা।২০২২ সালের মার্চ মাসের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভবিষ্যত আলোচনা নিয়ে তুরস্কের প্রস্তুতিও তুলে ধরা হবে জানা গেছে, আলোচনার সময় সিরিয়া এবং মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোও আলোচনা করা হবে। ফিদান ‘সন্ত্রাসী বাহিনী’ থেকে সিরিয়াকে মুক্ত করার আঙ্কারার প্রস্তাব তুলে ধরবেন এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক ঐক্য রক্ষার গুরুত্বের ওপর জোর দেবেন।এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং সিরিয়ার স্থিতিশীলতার কাজেরও ওপরও জোর দিবেন। এছাড়া ফিদান গাজায় যুদ্ধবিরতি স্থায়ীকরণ ও মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়েও জোর দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত