শনিবার, মার্চ ১৪, ২০২৬

নেতানিয়াহুর বেপরোয়া কর্মকাণ্ড আমাদের অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: এরদোয়ান

আপডেট:

ইরানের মাটিতে শুক্রবার ভোরে ইসরায়েলের আক্রমণের তীব্র প্রতিবাদ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু প্রশাসন তাদের বেপরোয়া, আগ্রাসী এবং আইন অমান্যকারী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজাসহ আমাদের অঞ্চলকে রক্তপাত, কান্না এবং অস্থিরতায় ডুবিয়ে দেওয়ার কৌশল আজ আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েল। আমাদের প্রতিবেশী ইরানের ওপর চালানো ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনকে উপেক্ষার স্পষ্ট তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা গভীর হওয়ার এবং গাজায় অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সময়ে এই হামলাগুলো ইসরায়েলের নিয়ম-নীতিহীন মানসিকতা প্রকাশ করে।তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই বিশ্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে লক্ষ্য করে ইসরায়েলের এই দস্যুতা বন্ধ করতে হবে। নেতানিয়াহু এবং তার গণহত্যার নেটওয়ার্কের সমগ্র অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেওয়া হামলাগুলো অবশ্যই প্রতিরোধ করতে হবে।এরদোয়ান জোর দিয়ে বলেন, আমরা আজ আরেকবার বলছি, মধ্যপ্রাচ্যে আর কোনো রক্তপাত, ধ্বংস এবং সংঘাত দেখতে চাই না। আমরা আমাদের প্রতিবেশী ইরানের ওপর চালানো ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই; নিহতদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং বন্ধু ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত