ল্যামি বলেন, আমরা চাই না ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক। … সামনের দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইরান–ইসরায়েলের সংঘাত নিয়ে আগামী দুই সপ্তাহে কূটনৈতিক সমাধানের সমাধানের সুযোগ রয়েছে। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার (২০ জুন) জেনেভা সফরে যাচ্ছেন তিনি। এর ঠিক আগ মূহুর্তেই এমন মন্তব্য করলেন তিনি। খবর আল জাজিরার।ল্যামি বলেন, আমরা চাই না ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক। … সামনের দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভয়াবহতা শেষ হওয়ার সময় এখনই। এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে। এটি কারো উপকারে আসবে না।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকেও এ ইস্যু নিয়ে আলোচনা করেন ল্যামি। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে দুই নেতা আলোচনা করেন এবং সম্মত হন যে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।

