রবিবার, মার্চ ১৫, ২০২৬

গাজায় মানবতার বিবেকের পরীক্ষা চলছে : এরদোগান

আপডেট:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় চলছে, তা কেবল একটি সংকীর্ণ ভূমির মধ্যে সীমাবদ্ধ সংঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং এটিকে একটি গভীরতর মানবিক বিপর্যয় হিসেবে দেখা উচিত, যা প্রতিক্ষণে মানবতার বিবেককে আহত করে। তিনি বলেন, ক্ষুধা, তৃষ্ণা এবং মহামারি রোগের হুমকি গাজাকে সম্পূর্ণ মানবিক পতনের দিকে ঠেলে দিচ্ছে।গাজাবাসীর তাঁবু যেন জ্বলন্ত উনুন
প্রায় দুই বছর ধরে ইসরায়েলি বোমাবর্ষণ, ব্যাপক বাস্তুচ্যুতি ও অনাহারের মুখোমুখি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। আবাসস্থলে বিদ্যুৎ, এসি ও ফ্যান নেই। তাপ থেকে মুক্তির কোনো উপায় নেই। বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরিফা আবু আরমানেহ আলজাজিরাকে বলেন, ‘তাঁবুর ভেতরে খুব গরম। একই সঙ্গে যুদ্ধ ও গরম আবহাওয়া আর সহ্য করতে পারছি না। এ ছাড়া পাশাপাশি রয়েছে তীব্র পানি সংকট।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত