হলিউডের সিনেমার মতো দৃশ্য এবার ঘটল বাস্তবেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক লুভোর জাদুঘরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রকর্মসহ অসংখ্য অমূল্য নিদর্শনের সংগ্রহশালা এই জাদুঘরে এমন ঘটনা অবিশ্বাস্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নিখুঁতভাবে পরিকল্পিত চুরি:
ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ অক্টোবর (রবিবার) সকালে জাদুঘর খোলার কিছুক্ষণ পর তিনজন মুখোশধারী ভেতরে প্রবেশ করেন। তারা নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছাতে একটি হাইড্রোলিক মই ব্যবহার করেন। এই গ্যালারিতেই ফ্রান্সের রাজকীয় গয়নার সংগ্রহ রাখা আছে।চোরেরা কাজ ভেঙে গ্যালারিতে ঢোকেন এবং নয়টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যান। চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্বর্ণ খচিত মুকুটও ছিল।সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জাদুঘরের ভেতরে হলুদ রঙের কাপড় পরিহিত এক ব্যক্তিকে ডিসপ্লে কেবিনেট থেকে দ্রুত চুরির কাজ সম্পন্ন করতে দেখা যায়। চুরির পর মুখোশধারী ব্যক্তিরা স্কুটারে করে পালিয়ে যান এবং এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র চার মিনিটে।
তাৎক্ষণিক পদক্ষেপ ও রহস্য:ঘটনার পরপরই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনো জানা যায়নি। তবে চুরি হওয়া নয়টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে জাদুঘরের বাইরে পাওয়া একটি রাশিয়ান পাসপোর্টের ছবি ভাইরাল হয়, ফলে মুখোশধারীরা রাশিয়ার নাগরিক হতে পারেন বলেও মনে করা হচ্ছে।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোর নিউজে আশা প্রকাশ করেছেন, এই চোরদের দ্রুত আইনের আওতায় আনা হবে। চোরদের সন্ধানে ইতোমধ্যে দেশজুড়ে তল্লাশি শুরু হয়েছে এবং সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।নিরাপত্তা নিয়ে উদ্বেগ:গত এক বছরে বিশ্বের বিভিন্ন জাদুঘরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। সচেতন মহল বলছেন, এর কারণ হলো জাদুঘরের নিরাপত্তার চেয়ে অন্যান্য কার্যকলাপে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মীরা মাসের পর মাস ধরে সতর্কতা জারি করলেও কর্তৃপক্ষ এসব সতর্কতা সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। সচেতন মহল অনুরোধ করেছে, এসব অনুষ্ঠানের পেছনে অর্থ ব্যয় বন্ধ করে জাদুঘরের নিরাপত্তার জন্য বাজেট বেশি বরাদ্দ করার।লুভোরের অতীত এবং মোনালিসা চুরি:১০টি ফুটবল মাঠের সমান আয়তনের লুভোর জাদুঘরে প্রতিদিন প্রায় ৩০,০০০ দর্শক ভিড় করেন। ১৫৪৬ সালে ফরাসি রাজপরিবারের একটি প্রাসাদ হিসেবে এটি তৈরি হয়েছিল।বিশ্বের বিখ্যাত এই জাদুঘরে এর আগেও একাধিকবার চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা শিল্পকর্ম চুরি। ১৯১১ সালে জাদুঘরের এক সাবেক কর্মচারী ছবিটি কোটের নিচে লুকিয়ে নিয়ে চলে যান। দুই বছর পর এটি ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক লুভোর জাদুঘরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির
আপডেট:

