রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র ও চীন সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে

আপডেট:

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ শেষে জাপান সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সফরের পরপরই আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে হবে এই দ্বিপক্ষীয় বৈঠক। তাদের বৈঠকের মধ্য দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্যযুদ্ধ আপাতত থামবে বলে আশা করা হচ্ছে।কারণ মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের মধ্যেই দুই দেশ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা স্বীকার করেছেন। একে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির গুরুত্বপূর্ণ অগ্রগতি বলা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ট্রাম্প ও শির মধ্যকার বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এয়ারফোর্স ওয়ানে বৈঠকের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট শির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমি মনে করি, আমরা একটি চুক্তি নিয়েই ফিরব।এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সোমবার বলেছেন, তাঁর সঙ্গে সম্প্রতি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্যারান্টি দিয়েছেন যে, দুই দেশ বাণিজ্যের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবে। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে এক ব্রিফিংয়ে লুলা দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা ভালোভাবে হয়েছে এবং দ্রুত তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। তবে এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত