সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

যুদ্ধ বিরতি লংঘন করে ইসরায়েলের গাজায় ব্যাপক হামলা

আপডেট:

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি সরকারের দাবি, ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের বাহিনীর ওপর হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন হামলার নির্দেশ দেন।গাজা সিভিল ডিফেন্সের তথ্যমতে, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল–শিফা হাসপাতালের আশপাশে বোমা বর্ষণ করে। পাশাপাশি কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল–বালাহ এলাকার পূর্বাংশে।এদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে বলেন, “হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে, ইসরায়েল এর জবাব দেবে ব্যাপক শক্তি দিয়ে।এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় ‘শক্তিশালী ও তাৎক্ষণিক’ হামলার নির্দেশ দেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “হামাসের আগ্রাসনের জবাব দিতে প্রধানমন্ত্রী অবিলম্বে তীব্র আঘাত হানার নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫২৭ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত