গত দশ বছরে ইতালি প্রায় ৭,০০০ ফ্যামিলি ডাক্তার অবসরে চলে গেছে ফলশ্রুতিতে বর্তমানে ৫ মিলিয়নেরও বেশি নাগরিক ডাক্তার ইতালির নাগরিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় লম্বার্ডিয়া এবং ভেনেতোসহ ছয়টি অঞ্চলে জেনারেল ফিজিশিয়ান ফ্যামিলি ডাক্তার জন্য চাকরির বিজ্ঞাপন দিয়েছে কিন্তু পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যাচ্ছে না।এই সংকট নিরসনের যথাযথ পদক্ষেপ না নিলে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা পড়ার উপক্রম হবে। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৭,০০০-এর বেশি ডাক্তার অবসরে যাবেন, যা সংকটকে আরও গভীর করবে। ডাক্তারদের সুযোগ সীমিত হওয়ার কারনে কেউ এই পেশায় আসতে চায়না। ইতালির প্রত্যেক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত এম,বিএস পড়ুয়া ছাত্রছাত্রারা অন্য পেশায় যুক্ত হচ্ছে। বিষয়টি নিয়ে নিয়ে ইউনিভার্সিটি এক ছাত্রী সাথে আলাপ কালে ভেরোনীকা বলেন, অধিক পরিশ্রম লেখাপড়ার চাপ সব মিলিয়ে ডাক্তারী পেশা বেশ ঝুকিপূর্ণ। কম বেতন, অতিরিক্ত আমলাতান্ত্রিক চাপ এবং ক্রমবর্ধমান কাজের চাপ তরুণ ডাক্তারদের এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে। তথ্য:বলে ফ্যামিলি ডাক্তারদের প্রশিক্ষণের জন্য মাসিক বৃত্তি ৯০০ ইউরো, যা অন্যান্য বিশেষায়িত প্রশিক্ষণের (প্রায় ১,৬০০ ইউরো) তুলনায় অনেক কম।অনেক ডাক্তারকে নির্ধারিত ১,৫০০ রোগীর সর্বোচ্চ সীমা অতিক্রম করে প্রায় ১,৮০০-২,০০০ রোগীকে সেবা দিতে হচ্ছে। এই সংকটের ফলে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা হাসপাতালের জরুরি বিভাগের উপর চাপ বাড়াচ্ছে।
সুত্র :
ItalyHealthcareCrisis FamilyDoctors
ইতালিতে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত, নতুনেরা স্বাস্থ্য সেবায় আসতে আগ্রহী নয়
আপডেট:

