ইউরোপে শস্য ভান্ডার, বৈচিত্র্যময় খাদ্য উৎপাদন অনন্য দেশ ইতালি। বিশ্বের দ্বিতীয় ফল উৎপাদনকারী দেশ ইতালী। উল্লেখ্য প্রতি বছর কৃষি খাতে বিদেশি শ্রমিকের কাজ করে। প্রধানমন্ত্রী মেলোনী জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা গুলো পড়তে হচ্ছে ইতালি সহ সার বিশ্ব তা থেকে উত্তরনে জলবায়ু ক্ষতি না করে কৃষকদের সহযোগিতা করতে একটি পরিকল্পনা নেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ‘আপেল ক্যাবল কার’ উদ্বোধন করেছেন, যা বিশ্বের প্রথম কৃষি-খাদ্য সরবরাহ ব্যবস্থার জন্য নিবেদিত ক্যাবল কার। এই প্রকল্পটি আপেল প্রক্রিয়াককরণ কেন্দ্র থেকে ডলোমাইটসের পাথরের গভীরে নির্মিত প্রাকৃতিক হিমাগার পর্যন্ত আপেল পরিবহন করবে। মেলোনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগ প্রমাণ করে যে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা একসাথে চলতে পারে। তিনি উল্লেখ করেন যে, সরকার PNRR তহবিল থেকে ৪.১ মিলিয়ন ইউরো দিয়ে এই প্রকল্পে সহায়তা করেছে। এই প্রকল্পের অধীনে একটি খনিকে প্রাকৃতিক হিমাগারে রূপান্তরিত করা হয়েছে, যা শক্তি খরচ কমায়। মেলিন্দা কনসোর্টিয়ামের অধীনে ৪,০০০ ক্ষুদ্র উৎপাদক এই প্রকল্পের সাথে জড়িত।প্রধানমন্ত্রী এই প্রকল্পটিকে ইতালির কৃষি খাতের শ্রেষ্ঠত্ব এবং ‘মেড ইন ইতালি’-র গর্ব হিসেবে অভিহিত করেছেন।
সুত্র:
Agriculture, Innovation#AgriFood Italy

