বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

জাতিসংঘ গাজা সংকটে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের সংস্কার করা জরুরি তুর্কি প্রসিডেন্ট এরদোয়ান

আপডেট:

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোয়ান বিশ্বাস করেন, কেবল আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ইচ্ছাশক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাই জায়নবাদী শাসনের আগ্রাসন বন্ধ করতে পারে। সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন থেকে ফিরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তুর্কি নেতা বলেন, ‘কেবলমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ়, ধারাবাহিক ইচ্ছাশক্তি এবং নিষেধাজ্ঞাই (ইসরায়েলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহুকে থামাতে পারে।এরদোয়ান বলেন, ‘কোনো বিলম্ব ছাড়াই যে জরুরি পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, তার মধ্যে রয়েছে- ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিগুলো কঠোরভাবে পালনের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গাজায় মানবিক বিপর্যয়ের সঙ্গে ফিলিস্তিনিরা লড়াই করছে। এই কঠিন সংগ্রামে তাদের সমর্থন করা সকল দেশের দায়িত্ব, বিশেষ করে যারা ইসরায়েলকে এমন বেপরোয়া আচরণের দিকে ঠেলে দিয়েছে।এরদোয়ান উল্লেখ করেন, জাতিসংঘ গাজা সংকটে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সংস্কার করা জরুরি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দুই বছরের গণহত্যা যুদ্ধে গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭২ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত