ইতালির জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী কিয়ারা ফের্রাগনি বর্তমানে বড় ধরনের আইনি ঝামেলার মুখে। প্যান্ডোরো নামে এক চ্যারিটি উদ্যোগকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে ইতালিয়ান প্রসিকিউটররা আদালতে তাঁর বিরুদ্ধে এক বছর আট মাসের কারাদণ্ডের আবেদন করেছে। অভিযোগ অনুযায়ী, দাতব্য কাজের নামে পরিচালিত সেই উদ্যোগে আর্থিক অসঙ্গতি ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তকারীরা জানিয়েছে।আদালতে হাজির হয়ে কিয়ারা ফের্রাগনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন যে তিনি মামলার রায়ের বিষয়ে আত্মবিশ্বাসী। মামলার শুনানিতে ব্যাপক গণমাধ্যমের উপস্থিতি দেখা যায়, কারণ ফের্রাগনি শুধু ইতালিতেই নয়, আন্তর্জাতিকভাবেও একজন আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব।
সুত্র:ইতালি নিউজ
ItalyNews
ইতালির ব্যবসায়ী কিয়ারা ফের্রাগনি আইনি ঝামেলার মুখে
আপডেট:

