সোমবার, আগস্ট ১০, ২০২৬

ইতালিয়ান কুইজিন’কে বিশ্ব ঐতিহ্যের অংশ প্রধানমন্ত্রী মেলোনী উচ্ছাস

আপডেট:

ইতিহাস ঐতিহ্য দেশ ইতালি এর ক্লোসিও বিশ্ব ঐতিহ্য অংশ হয়েছে। বৈচিত্র্যময় খাবার, আইসক্রিম আবিষ্কার, টেলিফোন আবিষ্কার সহ নানা কারনে ইতালি বিখ্যাত। এরি মধ্য ইতালি খাবার বিশ্ব স্বীকৃতি পাওয়াতে প্রধানমন্ত্রী মালোনি ইতালির জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেছে। ইতালির এই অর্জন রন্ধন শিল্পকে আরো বিকশিত করবে। ইউনেস্কো ইতালির ঐতিহ্যবাহী খাবার বা ‘ইতালিয়ান কুইজিন’কে বিশ্ব ঐতিহ্যের (World Heritage) অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গর্বের সাথে জানিয়েছেন, ইতালিই বিশ্বের প্রথম দেশ যারা তাদের খাদ্য সংস্কৃতির জন্য এমন সম্মানজনক স্বীকৃতি পেল।
এই অর্জন ইতালির ৭০ বিলিয়ন ইউরোর কৃষি-খাদ্য রপ্তানি খাতকে নকল পণ্যের ভিড়ে সুরক্ষা দিতে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে। কৃষি খাতে ‘ভ্যালু অ্যাডেড’ বা মূল্য সংযোজনে ইতালি বর্তমানে ইউরোপের শীর্ষ অর্থনীতি হিসেবে অবস্থান করছে। মেলোনি এই সাফল্যের জন্য মন্ত্রী ললোব্রিজিদা এবং জিউলি সহ বিদেশে বসবাসরত সকল ইতালিয়ান ও ইতালির শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।সরকারের দীর্ঘ প্রচেষ্টার ফসল এই স্বীকৃতি, যা ইতালির শেফ, কৃষক এবং রেস্তোরাঁ মালিকদের দক্ষতাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত