আপনারা যদি রাশিয়াকে সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন যেমন আমরা আপনাদের করার চেষ্টা করেছি—তাহলে আর কোনো সামরিক অভিযান হবে না।‘ তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিমারা অতীতে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছেইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না, যদি পশ্চিমারা রাশিয়াকে যথাযথ সম্মান প্রদর্শন করে। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপে নতুন করে হামলার পরিকল্পনার অভিযোগকে তিনি ‘নিরেট আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন। খবর বিবিসি।শুক্রবার মস্কোয় আয়োজিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী বার্ষিক টেলিভিশন অনুষ্ঠান ‘ডিরেক্ট লাইন’-এ বিবিসির স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আপনারা যদি আমাদের সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন যেমন আমরা আপনাদের করার চেষ্টা করেছি—তাহলে আর কোনো সামরিক অভিযান হবে না।‘ তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিমারা অতীতে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে, যা আর কাম্য নয়।পুতিন জানান, তিনি ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করতে ইচ্ছুক। এক্ষেত্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ‘আন্তরিক’ বলে প্রশংসা করেন। তবে পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে, শান্তি আলোচনার জন্য ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগদানের আশা ত্যাগ করতে হবে।
অনুষ্ঠানে কেবল আন্তর্জাতিক রাজনীতি নয়, উঠে এসেছে রাশিয়ার অভ্যন্তরীণ সমস্যাও। সাধারণ মানুষের প্রশ্ন ও স্ক্রিনে ভেসে ওঠা মন্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইন্টারনেটের সমস্যা এবং নিম্নমানের পানির অভিযোগ দেখা গেছে। এমনকি কেউ কেউ এই অনুষ্ঠানকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেছেন। রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভ্যাট ২০ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করার ঘোষণা থাকলেও, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ১৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।পুতিন যখন টিভিতে শান্তির কথা বলছিলেন, ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। অন্যদিকে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে যে, তারা প্রথমবারের মতো ভূমধ্যসাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের একটি তেলের ট্যাঙ্কারে আঘাত হেনেছে।পুতিন তার বক্তব্যে আরো বলেন, তিনি ইউক্রেনে নতুন নির্বাচন চান এবং ভোটাভুটির সময় হামলা বন্ধ রাখতেও তিনি রাজি। বর্তমানে মায়ামিতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন ও রুশ প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে।
পশ্চিমারা অতীতে রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে, যা রাশিয়ার কাম্য নয় পুতিন
আপডেট:

