বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ইতালির কৃষকদের স্বার্থ রক্ষায় দক্ষিণ আমেরিকার সাথে ‘মার্কোসুর’ বাণিজ্য চুক্তি আপাতত হচ্ছে না : প্রধানমন্ত্রী মেলোনী

আপডেট:

ইউরোপীয় কাউন্সিল শেষে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইউক্রেনকে আগামী ২ বছরের জন্য সহায়তা দেওয়ার বিষয়ে একটি টেকসই আইনি ও আর্থিক সমাধান নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন ইতালির কৃষকদের স্বার্থ রক্ষায় দক্ষিণ আমেরিকার সাথে ‘মার্কোসুর’ (Mercosur) বাণিজ্য চুক্তি সইয়ের সম্মেলন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে, যা মেলোনির বড় কূটনীতিক সাফল্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ বা অ্যাসেট ব্যবহার নিয়ে মেলোনি জানান, আইনি কাঠামো মেনেই ভবিষ্যতে এই অর্থ ঋণ পরিশোধ বা ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারের পথ খোলা রাখা হয়েছে।মার্কোসুর চুক্তি পেছানোর ফলে ইতালি এখন কৃষিপণ্যের সুরক্ষায় প্রয়োজনীয় ‘সেফগাউর্ড’ বা রক্ষাকবচ নিশ্চিত করতে কয়েক সপ্তাহ বাড়তি সময় পাবে। রাশিয়ার জব্দকৃত সম্পদ বা ফ্রোজেন অ্যাসেট এখনই সরাসরি ব্যবহার না করে, ভবিষ্যতে ঋণের গ্যারান্টি বা পরিশোধে ব্যবহারের অপশন রাখা হয়েছে (Ongoing process)। ভোর ৪টা পর্যন্ত চলা এই বৈঠকে মেলোনি ইতালির পার্লামেন্টে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই শক্ত অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত