রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

নেপলস দুই রোমান পর্যটক গুরুতর আহত হাসপাতালে ভর্ত্তি

আপডেট:

ইতালিতে স্থানীয় পর্যটকেরা বড়দিনের ছুটি কাটতে বিভিন্ন শহরে ভ্রমণ করে থাকে। রাজধানী রোমে বসবাস করলেও বড়দিনের ছুটি কাটতে পরিবারের সাথে সময় কাটাতে যায়। নেপলস সিটি করপোরেশন এর পুরানো বাড়িঘর মেরানত নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তাদের কর্তব্য অবহেলা জন্য দুই রোমান পর্যটক সহ অনেকে প্রানে মরতে বসেছিলেন।ইতালির নেপলস শহরের অন্যতম ব্যস্ত ও পর্যটনসমৃদ্ধ সড়ক ভিয়া টোলেদোতে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে একটি পুরোনো ভবনের উপর থেকে হঠাৎ করে বড় আকারের প্লাস্টার ও কংক্রিটের টুকরো নিচে পড়ে যায়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে হাঁটছিলেন দুইজন নারী পর্যটক, যাদের বাড়ি ইতালির রাজধানী রোমে।এই দুর্ঘটনায় ওই দুই পর্যটক গুরুতরভাবে আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে, খুব অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা ১১৮। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ভিয়া টোলেদোর একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ভবনটি ঘিরে ফেলা হয়।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনটির রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নেপলস সিটি কর্তৃপক্ষ ভবনটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।এই ঘটনা আবারও ইতালির পুরোনো শহরগুলোর ভবন সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত