সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

ইউরোপীয় কমিশন অষ্টম কিস্তি হিসেবে ১২.৮ বিলিয়ন ইউরো দিয়েছে ইতালিকে

আপডেট:

ইতালির অর্থনীতি পুনরুদ্ধার করতে যে সকল মানদণ্ড ইউরোপ ইউনিয়ন দিয়েছিলো তা পুরন করে ইতালির অর্থনীতিকে গতিশীল করতে আরো অর্থ ছাড় দিয়েছে ইউরোপয় কমিশন। এই অর্থ শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়তা করবে বলে ইউরোপীয় কমিশন আশা করে। ইউরোপীয় কমিশন থেকে পিএনআরআর (PNRR)-এর অষ্টম কিস্তি হিসেবে ১২.৮ বিলিয়ন ইউরো আজ ইতালির কোষাগারে জমা হয়েছে। গত ১ ডিসেম্বর ইউরোপীয় কমিশন ইতালির অর্জিত ৩২টি লক্ষ্য বা মাইলফলক যাচাই-বাছাই শেষে ইতিবাচক রিপোর্ট দেওয়ায় এই অর্থ ছাড় করা হলো।একই দিনে ইতালি সরকার নবম এবং উপ-অন্তিম (Penultimate) কিস্তির জন্য আরও ১২.৮ বিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।তথ্য বিবরণ জানা যায় এখন পর্যন্ত ইতালি মোট ১৫৩.২ বিলিয়ন ইউরো গ্রহণ করেছে, যা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখছে। ২০২৬ সালের মধ্যে দশম এবং শেষ কিস্তির লক্ষ্যগুলো পূরণ করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পুরোদমে কাজ চালিয়ে যাবে।এই তহবিল দিয়ে অবকাঠামো, ডিজিটাল রূপান্তর এবং পরিবেশবান্ধব প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।
– ইউরোপের সবচেয়ে জটিল পুনরুদ্ধার পরিকল্পনা বা ‘রিকভারি প্ল্যান’ বাস্তবায়ন করে ইতালি আন্তর্জাতিকভাবে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সক্ষম হয়।
সুত্র : ইউরোপীয় কমিশন, হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত