ইতালির পার্লামেন্টে ২১৬-১২৬ ভোটে ২০২৬ সালের বাজেট আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। নতুন আইনের আওতায় ৩০,০০০ ইউরো পর্যন্ত ইসি (ISEE) থাকা পরিবারগুলোর হাই স্কুল পড়ুয়া সন্তানদের বই কেনার জন্য বিশেষ ‘বোনাস লিব্রি’ বা বই কেনার অনুদান দেওয়া হবে।‘Scuole পারিটারিয়ে’ বা প্রাইভেট স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১,৫০০ ইউরো পর্যন্ত ভাউচার চালু করা হয়েছে (ISEE ৩০,০০০ ইউরোর নিচে হতে হবে)।বাজেটে স্কুল সংস্কার: ২০২৬ সাল থেকে শর্ট-টার্ম বা ১০ দিনের কম সময়ের জন্য বাইরের শিক্ষক নিয়োগ (Supplenze brevi) বন্ধ করে স্কুলের নিজস্ব স্টাফ দিয়ে ক্লাস চালানোর নিয়ম করা হয়েছে। প্রতিবন্ধী সহায়তা: প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশেষ তহবিল এবং ‘লেপ’ (LEP) বা ন্যূনতম সেবার মান নির্ধারণ করা হয়েছে। ছুটি ও সুবিধা: সন্তানদের অসুস্থতায় পিতামাতার ছুটির দিন ৫ থেকে বাড়িয়ে ১০ দিন করা হয়েছে এবং ১৪ বছর বয়স পর্যন্ত প্যারেন্টাল লিভ বা মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে।

