মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

ইতালী সাবেক প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জিউসেপ্পে কন্তের মেলোনি সরকারের তীব্র সমালোচনা

আপডেট:

২০২৫ সালের শেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জিউসেপ্পে কন্তে মেলোনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এই সরকার অহংকারী, আত্মকেন্দ্রিক এবং শুধু নিজেদের সুযোগ-সুবিধা নিয়েই ব্যস্ত। তিনি অভিযোগ করেন, সরকার তরুণদের চাকরির সুযোগ না দিয়ে অস্ত্রের পেছনে বিলিয়ন ইউরো খরচ করছে এবং বাধ্যতামূলক সামরিক সেবার (Mandatory Military Service) দিকে ঠেলে দিচ্ছে।কন্তে দাবি করেন, তার সরকার পিএনআরআর (PNRR)-এর টাকায় স্কুল ও হাসপাতাল বানাচ্ছে, অন্যদিকে বর্তমান সরকার শুধু ‘যুদ্ধের কারখানা’ বানাচ্ছে। তিনি তথ্য দিয়ে বলেন, সরকার বিচারপতি নর্দিওর বিতর্কিত সংস্কারের মাধ্যমে রাজনীতিবিদদের ‘কাস্টা’ বা অভিজাত শ্রেণিকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কন্তে জানান, তার দল ‘লেগা’র ১০,০০০ ইউরো নগদ লেনদেনের চেষ্টা এবং পেনশনের ডিগ্রি রিডেম্পশন বা ‘রিস্কাত্তো লরিয়া’ বাতিল করার মতো জনবিরোধী পদক্ষেপ রুখে দিয়েছে। আলবেনিয়ায় অভিবাসী কেন্দ্রের পেছনে টাকা নষ্ট না করে সেই অর্থে ইতালির রাস্তায় নিরাপত্তা বাড়াতে এবং ২৫,০০০ পুলিশ নিয়োগের দাবি জানান তিনি।হামাসকে অর্থায়নের অভিযোগকে ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি’ আখ্যা দিয়ে তিনি বলেন, যারা গাজায় গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের মুখ বন্ধ করার জন্যই এই মিথ্যাচার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত