বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা আক্রমণ মেলোনী সমর্থন নাখোশ বিরোধীদল

আপডেট:

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সাথে ফোনালাপে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মাদুরোর পতনকে দেশটির জন্য ‘নতুন আশার অধ্যায়’ বলে অভিহিত করেছেন।তবে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে জোট সরকারের শরিক মাত্তেও সালভিনি ভিন্ন সুর তুলে বলেছেন, সংঘাত সমাধানে কূটনীতিই একমাত্র পথ হওয়া উচিত, পেশিশক্তি নয় বিরোধী দলগুলো (M5S, PD, AVS) মেলোনি সরকারের এই সমর্থনকে ‘লজ্জাজনক বশ্যতা’ উল্লেখ করে সতর্ক করেছে যে, ট্রাম্প এরপর ডেনমার্কের গ্রিনল্যান্ড বা অন্য কোনো দেশেও হামলা চালাতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল ফাইভ স্টার মুভমেন্ট নেতা জিউসেপ্পে কন্তে সতর্ক করেছেন যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকার এই আগ্রাসন মেনে নিলে বিশ্ব ‘ওয়াইল্ড ওয়েস্ট’ বা জঙ্গল রাজত্বে পরিণত হবে এবং ইতালিও অনিরাপদ হয়ে পড়বে। বামপন্থী নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে ‘জ্বালানি নব্য-উপনিবেশবাদ’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি মূলত ভেনেজুয়েলার তেলের দখল নেওয়ার চেষ্টা। ফোর্জা ইতালি বিরোধীদের সমালোচনা করে বলেছে, যারা হামাস বা মাদুরোর মতো স্বৈরশাসকদের পক্ষে কথা বলে, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না।পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি শিগগিরই পার্লামেন্টে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত