মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

ধর্মঘটে অচল হয়ে পড়ছে ইতালীর রেল ও আকাশ পথ

আপডেট:

ইতালিতে ধর্মঘটের কারনে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। ইতালির রেল পথ, আকাশ পথে ধর্মঘটের কারনে অচল হয়ে পড়ছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ কারনে শ্রমিক সংঘটন গুলো একযোগে দাবী আদায়ে এই কর্মসুচি দিয়েছে বলে জানিয়েছে। তারা দাবী আদায়ে অনড় অবস্থানে রয়েছে।গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) এবং আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) ইতালিজুড়ে বিমান, রেল ও স্কুল খাতে ধর্মঘট পালিত হচ্ছে। ইজিজেট (EasyJet) ২৪ ঘণ্টা এবং ভুয়েলিং (Vueling) এয়ারলাইন্স ৮ ঘণ্টার (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কর্মবিরতি পালন করবে। রেলওয়ে কর্মীরা শুক্রবার রাত ৯টা থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছে, ফলে ট্রেন চলাচলে বড় বিঘ্ন ঘটতে পারে।শিক্ষক ও স্কুল স্টাফদের ধর্মঘটের কারণে এই দুই দিন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।আজ শনিবার আঞ্চলিক ট্রেনের যাত্রীদের সুবিধার্থে সকাল ৬-৯টা এবং সন্ধ্যা ৬-৯টা পর্যন্ত ‘গ্যারান্টি সময়’ বজায় রাখা হবে।-মিলানের লিনেতে ও মালপেনসা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফদের ২৪ ঘণ্টার ধর্মঘটে চেক-ইন ও লাগেজ সেবায় বড় জট লাগতে পারে। নেপলসে ইএভি (EAV) এবং আবরুৎসোতে স্থানীয় বাস ও ট্রেন চলাচলেও নির্দিষ্ট সময়ে ধর্মঘট পালিত হবে। যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে ট্রেন ও এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফ্লিইট ও ট্রেনের স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসুত্র: সিজিএল / হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত