বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

বুলগেরিয়া সীমান্তে ইরান, পাকিস্তান, সিরিয়া বাংলাদেশী সহ ১০ অভিবাসী আটক

আপডেট:

বলকান ও বুলগেরিয়া সীমান্ত নতুন করে অভিবাসীদের আগমন ঠেকাতে নিরাপত্তা ও তল্লাশি জোরধার করেছে রুমানিয়া ও বুলগেরিয়া সীমান্ত পুলিশ। রোমানিয়ার ডলজ অঞ্চলের একটি হাইওয়ে পার্কিং এলাকা থেকে মালবাহী ট্রাকের ভেতর লুকিয়ে থাকা ১০ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কো, তুরস্ক, ইরান ও ইরাকের নাগরিকরা রয়েছেন যারা অবৈধভাবে রোমানিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। ৬১ বছর বয়সী এক তুর্কি চালক ধাতব পণ্যবাহী ওই ট্রাকটি নিয়ে তুরস্ক থেকে জার্মানির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুলগেরিয়ার সীমান্তরক্ষীদের সহায়তায় রোমানিয়া বর্ডার পুলিশ এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ট্রাকচালক এবং ১০ অভিবাসীকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বুলগেরিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর থেকে রোমানিয়া শেঞ্জেন জোনের (Schengen Zone) পূর্ণ সদস্যপদ পাওয়ার পর সীমান্তে নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন অনিয়মিত অভিবাসন ও সীমান্ত অপরাধ দমনে রোমানিয়া ও বুলগেরিয়ার যৌথ অভিযান বা ‘বর্ডার মিটিং’ কার্যক্রম বৃদ্ধি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত