রবিবার, মে ১০, ২০২৬

ইতালির অর্থনীতি ও জ্বালানি সুরক্ষায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে : সালভিনি

আপডেট:

​রোম: ইতালির শিল্প ও অর্থনীতির ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন আর বিলাসিতা নয়, বরং এখন এটি বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রী মাত্তেও সালভিনি। সম্প্রতি এক বক্তব্যে তিনি দেশের জ্বালানি নিরাপত্তা এবং চলমান বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।২০২৭ সালের মধ্যে আইনি কাঠামো তৈরির লক্ষ্য সালভিনি জানান, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পারমাণবিক বিদ্যুৎ খাতের সব ধরনের আইনি ও নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ইতালি সরকার। এর মূল উদ্দেশ্য হলো এই খাতে বেসরকারি বিনিয়োগের পথ উন্মুক্ত করা। বর্তমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে এবং অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমাতে ইতালিকে অবশ্যই আধুনিক পারমাণবিক প্রযুক্তিতে ফিরতে হবে বলে তিনি জোরালো দাবি জানান।তিনি আরও উল্লেখ করেন যে, প্রস্তাবিত এই নতুন প্রজন্মের পারমাণবিক রিয়্যাক্টরগুলো হবে অত্যন্ত আধুনিক ও ছোট (Modular Reactors), যা মাত্র একটি ফুটবল মাঠের সমান জায়গায় স্থাপন করা সম্পর্ণ। ইতালির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। সালভিনি ঘোষণা করেন যে, ২০৩২-৩৩ সালের মধ্যে আলোচিত মেসিনা ব্রিজ, তুরিন-লিঁও দ্রুতগামী ট্রেন সংযোগ এবং ব্রেনার টানেলের মতো বিশাল অবকাঠামো প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করা হবে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, ইরান যুদ্ধের প্রভাবে বিটুমিনের দাম দ্বিগুণ হওয়ায় ইতালির বিভিন্ন শহরে রাস্তা মেরামতের অনেক প্রকল্প বর্তমানে স্থগিত রয়েছে।ইউরোপীয় ইউনিয়নের (EU) বাজেট নীতির কঠোর সমালোচনা করে উপ-প্রধানমন্ত্রী বলেন, “ইইউ যুদ্ধের অস্ত্র কেনার জন্য অঢেল অর্থ ব্যয়ের অনুমতি দিলেও সাধারণ মানুষের জ্বালানি ভর্তুকি প্রদানে কঠোর বাজেট নীতি দেখাচ্ছে।”পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফেরার পরিকল্পনা ইতালির দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট সমাধানে কতটুকু কার্যকর হবে, তা এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত