নিজস্ব সংবাদদাতা:
রহমতপুর সেতু নির্মাণ ও ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৩ টায় ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়নের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শিব্বির হোসেন শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর হারবাতলী এলাকার বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাব উদ্দিন রুবেল, সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাসুদ, রাজু সহ অন্যান্যরা।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ফ্রেন্ড সার্কেল গোলকেরহাট বনাম ফুটবল একাডেমী অব অভিযান ক্লাব। খেলায় ফ্রেন্ড সার্কেল গোলকেরহাট জয় লাভ করে।



