গত সরকারের আমলে গণমাধ্যমে অনেক বার কাজী সালাউদ্দিনে দূর্নীতি ও ফুটবলের মান নিছে নামতে তাকে সরিয়ে দিতে বহুদিন গণমাধ্যম বলে আসলে ও গত সরকার কোন পদক্ষেপ নেনি। পট পরিবর্তনের পর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। শনিবার সকালে বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়েছে। বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।তিনি পদত্যাগ না করলে, তাকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করা হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনসহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন হলে আমিনুল বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।

