দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছে তাসকিন আহমেদ। যদিও শুরুটা ভালো হয়নি তার। চিটাগং কিংসের কাছে ১১১ রানে হেরেছে তার দল।এদিকে আসছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ছিলেন তাসকিন। আশা ছিল কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো কিনবে; কিন্তু শেষ পর্যন্ত সেটিও হলো না। তাসকিন আহমেদ কি সে জন্য হতাশ?দুর্বার রাজশাহীর কোচের দায়িত্বে থাকা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তাসকিনকে নিয়ে লাহোর কালান্দার্সের সঙ্গে তিনি কথা বলেছেন। ফ্র্যাঞ্চাইজি দলটি নাকি তাঁকে পছন্দ করেছে এবং বিপিএলে তাসকিন কেমন করেন সেটাও তারা দেখবে।পিএসএলের ড্রাফটে গত সোমবার বাংলাদেশ থেকে দল পান তিন ক্রিকেটার—নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাসকিনের নাম ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।এ নিয়ে তাসকিন হতাশ কি না, জানতে চাইলে বলেছেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।কিন্তু তাসকিন কিন্তু এবারের পিএসএল নিয়েও আশা ছাড়েননি। শুনুন তার মুখেই, ‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি

