সোমবার, মার্চ ২৩, ২০২৬

বিদায়ের শঙ্কায় আছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

আপডেট:

নতুন সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা ভালো ছিল না রিয়াল মাদ্রিদের। তবে সময়ের পরিক্রমায় ছন্দ খুঁজে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। গতকাল বুধবার রাতে দলটি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সালজবুর্গকে। তাতে শেষ ষোলোতে যাওয়ার নকআউটে খেলা নিশ্চিত হয়েছে লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-২ গোলে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের শঙ্কায় আছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে রিয়ালের দাপটে স্রেফ খরকুটোর মতো উড়ে গেছে সালজবুর্গ। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই জোড়া গোল আদায় করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এরপর বল জালে জড়ান বিশ্বকাপজীয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। রিয়ালের হয়ে শেষ দুই গোল আদায় করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ। এতে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠে এসেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

বিজ্ঞাপন

অন্যদিকে, পিএসজির বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্যর্থতার বিপক্ষে ঘুরপাক খেতে থাকা ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। অথচ, এই ম্যাচেরই দ্বিতীয়ার্ধে ৫০ থেকে ৬০তম মিনিট; অর্থাৎ ১০ মিনিটের মধ্যে চার গোল হয়। সিটির হয়ে ৫০তম মিনিটে গোল দেন বদলি নামা জ্যাক গ্রিলিশ। তার ৩ মিনিট পর সিটিকে ২-০ গোলে এগিয়ে নেন আর্লি হলান্ড। কম যায় না পিএসজিও। ৫৬ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোল শোধ দেন উসমান দেম্বেলে। ৬০তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ব্রাডলি বারকোলা। ম্যাচে সমতা আনার পর আরও ক্ষিপ্র হয়ে ওঠে পিএসজি। গতির সঙ্গে নান্দনিক ও পাসিং ফুটবল খেলে ৭৮ মিনিটে তৃতীয় গোল পায় ফরাসি ক্লাবটি। জোয়াও নাভাস এগিয়ে দেন দলকে। ম্যাচের শেষ দিকে গনসালো রামোস আরও একটি গোল দিয়ে ব্যবধান ৪-২ করেই মাঠ ছাড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত