সোমবার, মার্চ ২৩, ২০২৬

বিসিবির নতুন চুক্তিতে ২২ জন বি গ্রেডে রাখায় মাহমুদউল্লাহ চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন

আপডেট:

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২২ জন ক্রিকেটার। এই ২২ জনের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পাবেন পেস বোলার তাসকিন আহমেদ। তিনি আছেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। তিন ফরম্যাটেই খেলেন বলে তাসকিনকে সর্বোচ্চ গ্রেডে রাখা হয়েছে।বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম আছেন ‘এ’ ক্যাটাগরিতে; যারা প্রত্যেকে মাসে পাবেন ৮ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির বেতন মাসে ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ‘সি’ ক্যাটাগরিতে থাকা সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান পাবেন মাসে ৪ লাখ টাকা করে এবং ‘ডি’ গ্রেডে থাকা নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ মাসে পাবেন ২ লাখ টাকা করে।এদিকে, চুক্তিতে ‘বি’ গ্রেডে রাখা হলেও নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত