ভারতের বিখ্যাত শো ‘বিগ বস’-এর ১৮তম আসরের প্রতিযোগী কাশিস কাপুর। বর্তমানে অভিনয় জগতে বিচরণ করছেন তিনি। সম্প্রতি ভারতের এক জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে বোমা ফাটিয়েছেন কাশিস। যদিও ওই ক্রিকেটারের নাম উল্লেখ করেননি এইঅীভনেত্রী‘ফিল্মিজ্ঞান ভাইরাল’-এ সাক্ষাৎকার দেওয়ার সময় উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি এমন কোনো অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?’ পরে ক্রিকেটারের প্রসঙ্গ টেনে ঘটনার বর্ণনায় কাশিস বলেন, ‘আসলে একজন খুবই বিখ্যাত ক্রিকেটার। এটা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার ছিল। তিনি ব্যক্তিগতভাবে দেখা করতে বলেছিলেন। আমি অস্বীকার করেছিলাম।বিষয়টি নিয়ে কাশিস বলেন, ‘আপনি বাসায় একজন ক্রিকেটার। আমার কাছে আপনি একজন মানুষ, আমাকে মুগ্ধ করতে হবে (আগে)। আমি শুধু আপনার পেশার কারণে মুগ্ধ হবো না, তাই না? তিনি ভেবেছিলেন, আমার মুগ্ধ হওয়া উচিত কারণ সে একজন ক্রিকেটার এবং এটা সহজ হতে পারে। কিন্তু আমি এটা পছন্দ করি না। আপনি একজন ক্রিকেটার, এটা একটা পেশা, আমি সম্মান করি, কিন্তু আমার কাছে আপনি… আমার সঙ্গে ব্যাটিং এবং বোলিং করতে যাচ্ছেননা যে আমি মুগ্ধ হব।’গত জুলাই মাসে কাশিস কাপুর অভিযোগ করেছিলেন, মুম্বাইয়ের আন্ধেরিতে তার বাড়ি থেকে সাড়ে ৪ লক্ষ নগদ টাকা চুরি করা হয়েছে। ডাকাতির পর থেকে নিখোঁজ থাকা তার গৃহকর্মী শচীন কুমার চৌধুরীর বিরুদ্ধে আলমারি থেকে টাকা চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন কাশিস।

