বুধবার, মার্চ ১১, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে মেয়েরা

আপডেট:

হার দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরায় বাংলার মেয়েরা। এবার তৃতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ দিন পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।রোববার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে বাংলাদেশি বোলারদের মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে তার।পাকিস্তানের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী নেন ২টি করে উইকেট।৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের জুটিতে জয়ের ভীত পায় স্বাগতিকরা।সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত