শুক্রবার, মার্চ ২০, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হতে দিন

আপডেট:

পুলিশ বাচান
আনোয়ার সাহাদাত
দেশের বিভিন্ন স্থানে থানা আক্রমন করা হচ্ছে, পুলিশ সদস্যদের পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হচ্ছে, পুলিশের গাড়ী পোড়ানো হচ্ছে। এই নৃশংসতা বন্ধ করাতে হবে।
আমি জানি আপনারা ক্ষুব্ধ কিন্তু একই সাথে মনে রাখতে হবে আপনার ক্ষোভ যদি প্রতশোধের হাতিয়ার হয়ে ওঠে, তবে আপনি সেই খারাপ মানুষটি হয়ে গেলেন যার বিরুদ্ধে আপনি সংগ্রাম করলেন। এছাড়া পুলিশ বাহীনির এই সব নীচু পদের করমচারীদের অপরাধ কি? বাংলাদেশ পুলিশ চলে ১৮৬১ সালের ব্রিটিশ প্রবর্তিত ইন্ডিয়ান পুলিশ এক্ট দিয়ে। এই এক্ট এমনভাবেই বানানো হয়েছে যে, পুলিশ জনতার শত্রু হতে বাধ্য, পুলিশ যদি সব বিধি ঠিক মতো পালন করে তবুও তাকে জনতার মুখোমুখি হতে হবে। একজন চাকুরীজীবি হিসেবে সে বাংলাদেশের বিধি মোতাবেক, নিজের কাজ করে যাচ্ছে মাত্র, এজন্য আপনি তাকে মারতে পারেননা।
যুক্তি হিসেবে আপনারা হয়তো বলবেন, পুলিশ কি নিয়মের বাইরে যেয়ে বাড়াবাড়ি করেনি?
হ্যাঁ করেছে এবং করছে। এর পেছনে প্রধানতম দুটি কারনঃ
১। ব্রিটিশ পুলিশের ধারাবাহিকতা থাকায় এক ধরনের অফিস প্রাকটিস তৈরী হয়ে গেছে, সেটা ভেঙ্গে বেরিয়ে আসা যথেষ্ট কঠিন।
২। উচু পদের আদেশ মানার বাধ্যবাধকতা থেকে অনেকেই অপরাধে যুক্ত হয়ে যায়, এর দায় মুলত উচু পদের ও রাজনীতির।আপনারা যাদের মারছে তারা সামান্য কনস্টেবল। আমাদের দেশের গরীব মানুষের ছেলে/মেয়ে এরা। অতি সামান্য বেতনে, কিছু সরকারি সুবিধার জন্য কাজ করে। এদের বেশীরভাগই অত্যন্ত ভাল মানুষ। এই মাটির সন্তান এরা, আমার আপনার ভাই/বোন/প্রতিবেশী। কোন রকম সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এদের নেই, উপরওয়ালার আদেশেই এরা আপনার সাথে অন্যায় করেছে, এখানে এদেরকে অপরাধী বলাটা খুব ঠিক হবে না। সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে কি অক্লান্ত পরিশ্রম এরা করে, দেখলে কস্ট লাগে। এই নিচু পদের একজন মারা গেলে এদের পরিবার একেবারেই শেষ হয়ে যায়, এদের সন্তানদের জীবন শেষ হয়ে যায়। আসল অপরাধী হচ্ছে এদের নির্দেশদাতারা। আইজি, ডিআইজী, কমিশনার, যুগ্ম কমিশনার, এসপি পদে অধিষ্ঠিতদের একটি অংশ ( সবাই না)। এরা হচ্ছে আসল ক্রিমিনাল। এরা রাজনীতির সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকা মেরে দেয়, আপনাকে হয়রানী করে, অধস্তন কর্মচারীদের আপনাদের বিরুদ্ধে দাড় করিয়ে দেয়। এদের কে ধরুন ও বিচারের মুখোমুখি করুন।
আমি আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকি, এখানে মানুষ পুলিশকে হিরো মনে করে। NYPD কে নিয়ে আমরা গর্ব করে, New York’s Finest বলি। নিউ ইয়র্ক সিটির যেকোন বিপদে NYPD, সবার আগে তার সবটুকু দিয়ে ঝাপিয়ে পড়ে, এবং তাদের আচরন জনতার বন্ধুর মতই।আপনি একবার চিন্তা করুন একদিন ঘোষণা দিয়ে যদি মাত্র ২ ঘন্টার জন্য পুলিশ তার কাজ বন্ধ করে দেয়, তাহলে কি অসহনীয় দুর্বৃত্তায়নের শিকার আপনি হবেন, তা ভাবতে পারেন? আসুন পুলিশকে শত্রু না বানিয়ে সত্যিকারের বন্ধু হিসেবে তৈরী করি এবং সেজন্য প্রচলিত ব্রিটিশ আমলের পুলিশ আক্ট বিলুপ্ত করে, স্বাধীন দেশের উপযোগী আক্ট তৈরী করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত