মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

দেওয়ানগঞ্জে গোসল করতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট:

দেওয়ানগঞ্জে গোসল করতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা মহাসড়কের পাশে গোসল করতে পানিতে ডুবে আব্দুল্লাহ ছাজিম (১১) নামে এক তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আব্দুল্লাহ ছাজিম ডাংধরা ইউনিয়নের নিমাইমারী পশ্চিম পাড়া গ্রামের খোকা ব্যাপারীর ছেলে ও নিমাইমারী তানজিমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র।

প্রত্যক্ষদোর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ৩জন বালক ব্রিজের কাছ থেকে সাঁতার দিলে তীব্র স্রোতে ভাঙ্গনের কাছে এসে পানির নিচের দিকে ডুবে নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে প্রথমে রাজিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আসে এবং ময়মনসিংহ হতে আসা ফায়ার সার্ভিসের ইউনিটের ডুবুরি উদ্ধার কাজে নামে।
হাজার হাজার জনতা উদ্ধার কার্যক্রম দেখতে এসে ভীড় জমায়। প্রায় দুই ঘন্টা যাবৎ উদ্ধার কাজ চালিয়ে রাত হয়ে গেলে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইউনিট। এই নিউজ লেখা পর্যন্ত আব্দুল্লাহ ছাজিমের মরদেহ উদ্ধার করা যায়নি। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত