হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
ভেড়ামারাতে পুলিশী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার ( ১২ই জানুয়ারি) রাত ১০ টার দিকে ১২ মাইল যাত্রী ছাউনি মোড়ে থানার এসআই আশরাফুল ইসলামের নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে আগত একটি সাদা নোহা মাইক্রোতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত হলো মেহেরপুর জেলার গাংনী থানার রাহিদুল ইসলাম (৪২)। কারা এসব মাদক ব্যাবসায়ীদের গডফাদার তাদের চিহ্নিত করে তাদের শেকড় উপড়ে ফেলা হোক।
মাদক ব্যাবসা বন্ধে প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এখানকার শান্তিপ্রিয় মানুষ।

