মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

জাতিসংঘ পুলিশের সংস্কারে আর্থিক কারিগরি সহায়তা দেবে -ইউএনএফপি আবাসিক প্রতিনিধি –

আপডেট:

পুলিশ বাহিনীকে সংস্কার করা হবে এবং এ জন্য শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।সাক্ষাৎকালে পুলিশ বাহিনীকে সংস্কারের বিষয়ে জানতে চান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা নির্ধারণ করবে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।এ বিষয়ে তিনি আরও বলেন, তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে। ইউএনডিপিএ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে জানান স্টিফেন লিলাল। বন্যা মোকাবিলায় ইউএনডিপির পক্ষ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত