বুধবার, মার্চ ৪, ২০২৬

ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া

আপডেট:

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার সন্ধ্যা ৭টার পর তিনি বাসায় ফেরেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরে অবস্থিত বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত