বুধবার, মার্চ ৪, ২০২৬

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারে অভিযান

আপডেট:

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৩টি ট্রাক জব্দ ও একটি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জানুয়ারি) বিকেল ও রাতে ফেনী সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওইদিন বিকালে ফেনী শহরের মাস্টারপাড়ায় যানবাহন ব্যস্ত রাস্তায় রেখে অবরোধ সৃষ্টি করা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ অভিযুক্ত ব্যক্তিকে ৭শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।বিকেল পাঁচটায় কালিদহ ইউনিয়নের ভালুকিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। রাত ৯টায় ফেনী সদরের হাজীর বাজার গোবিন্দপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।রাত ১০টায় ধলিয়া কলঘর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। এসব অভিযানে সরাসরি অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো ফেনী সদর এসিল্যান্ড অফিসের মাঠে রাখা হয়েছে। এদিকে রাত ১১টায় ধলিয়ার সাইনবোর্ড এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে একটি এস্কেভেটর আটক করা হয়। এস্কেভেটরটি নিয়ে আসার সুযোগ না থাকায় অকেজো করে দেওয়া হয়েছে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত