বুধবার, মার্চ ৪, ২০২৬

শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সমন্বয়ক মিতু

আপডেট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসমিন মিতুর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।মনি আক্তার নামে একটা ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। পরে মিতু বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসমিন মিতুর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।মনি আক্তার নামে একটা ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। পরে মিতু বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।মিতু বলেন, আসলে ওই দিন তো ২৪ সালের ১৬ ডিসেম্বর ছিল। ১৬ ডিসেম্বরের আনন্দ উদযাপনটা কীভাবে করছি এবং সেই আনন্দ উদযাপনটা অন্যান্য বছর থেকে একটু ভিন্ন কিনা, সেই রকম একটা ইন্টারভিউ আমি একটি পত্রিকাতে দিয়েছিলাম। কিন্তু পত্রিকাটি সেদিন নিউজ করে এবং একটা শর্ট ভিডিও করেছে; একটা ছোটখাটো নিউজ করেছে- তিন থেকে সাড়ে তিন মিনিটের, সেখানেও আমার এই বাইট ছিল। তো সেই জায়গায় আমি বলতে চাই— আসলে পত্রিকার এই নিউজটিকে মনি আক্তার নামে একটা পেজ থেকে আগের কোনো একটা ভিডিওর অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সঙ্গে যুক্ত করে সেখানে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে, আমি সারজিস ভাইয়া হচ্ছে যে আমাকে অশ্লীলতাহানি করেছে- এমন কিছু। তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সঙ্গে এক সপ্তাহের মতো হবে রিউমার স্ক্যানের বাংলাদেশের একজন প্রতিনিধি যোগাযোগ করে সেটিকে মিথ্যা প্রমাণ করে; বা মিথ্যা যে অডিও রেকর্ড ওরকম করে একটা প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যম সেটিকে আবার নিউজ করে। তো আমার এখানে কষ্টের জায়গাটা এটাই যে মনি আক্তার সে একটা আলতো-ফালতু পেজ থেকে এ রকম একটা অডিও করে অডিও ক্লিপ করে দিতেই পারে, সেটি নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত