বুধবার, মার্চ ৪, ২০২৬

ফেনীতে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চলছে

আপডেট:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে। সোমবার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। তারমধ্যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার আমিন ব্রিকসের চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না বলে মুচলেকা নেওয়া হয়। অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত