গতকাল ২৯শে এপ্রিল পৌরসভার সম্মেলন কক্ষে ফেনী প্রশাসন গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম স্থানীয় অংশীজনদের সাথে নিয়ে সমন্বয় সভার করে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা D.D.L.G উপ পরিচালক(উপ-সচিব) স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন মজুমদার,
সমন্বয় সভার প্রধান অতিথি, জেলা প্রশাসক সাইফুল ইসলাম গ্রাম আদালত প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এমনিতে মামলা জটের কারনে দীর্ঘদিন বাদী বিবাদীকে অনেক ভোগান্তি শিকার হতে হয়। এই সমস্যা গুলো কিছুটা গ্রাম আদালতের মাধ্যমে কমানো গেলে ভোগান্তি অনেক কমে আসবে। পৌর প্রশাসক বাতেন কি ভাবে গ্রাম আদালতের মাধ্যমে ভুক্তভোগীরা উপকার পেতে পারেন তা জানতে পরামর্শ চেয়েছেন। ব্যাক, আশা প্রতিনিধি রা কিছু সমস্যা ও প্রতিকার কি ভাবে করা যায় তা বলেন। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন তিনি বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ও আইন মন্ত্রণালয়ের জানাবেন।বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
আপডেট:

