বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের তারিখ জানালেন প্রেস সচিব

আপডেট:

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে আগামী ১৩ তারিখ সকালে। যেহেতু বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টির নেতা তারেক রহমান এবং ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাই তারেক রহমানের সঙ্গে তিনি বসবেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‌‌বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, আমরা ইলেকশনের ডেট ঘোষণা করেছি- সে বিষয়, জুলাই ঘোষণাপত্র— যেকোনো ইস্যুতে আলাপ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত