শুক্রবার, মার্চ ৬, ২০২৬

রোম–ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি,ফ্লাইট স্থগিতের কারনে যাত্রীদের ভোগান্তি চরমে

আপডেট:

ইতালির রাজধানী রোমে আবারও যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশ বিমানের রোম–ঢাকা রুটের যাত্রীরা। রবিবার (১০ আগস্ট ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি, ফলে শতাধিক যাত্রী বিপাকে পড়েন।বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে হঠাৎ করে জানানো হয়, যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত থাকবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। অনেক প্রবাসী জানান, দীর্ঘ পরিকল্পনার পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বারবার এমন বিলম্ব তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে মারাত্মক প্রভাব ফেলছে।ফ্লাইট স্থগিত ঘোষণার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করে। যাত্রীদের খাবার ও প্রাথমিক প্রয়োজনীয়তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন এক বিবৃতিতে বলেন,যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটটি দ্রুত ত্রুটিমুক্ত করে নতুন যাত্রার সময় ঘোষণা করা হবে।সাম্প্রতিক সময়ে রোম–ঢাকা রুটে একাধিকবার ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। যাত্রীরা বলছেন, নিয়মিত এ ধরনের সমস্যা হলে বিমানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি যাত্রী সংকট দেখা দিতে পারে।যাত্রীরা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং আন্তর্জাতিক রুটে যাত্রীদের আস্থা ফিরে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত