বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

মেলোনী সরকারের বাজেট বিরোধিতা স্বাস্থ্য, শিল্প, শিক্ষায় বরাদ্দে প্রস্তাব : জুসেপ্পে কন্তে

আপডেট:

মেলোনি সরকারের বাজেট তীব্র বিরোধিতা করে বলেন এটি জনবান্ধন বাজেট নয়,প্রতিরক্ষা খাততে বাজেট বৃদ্ধির ফলে ইতালির নিম্ন মধ্যবৃত্তের উপর করের বোঝা ছাপিয়ে মেলোনি ও তার অর্থমন্ত্রী। তিনি সংসদে বিকল্প বাজেটে উপস্থাপন করে বলেন এটি গ্রহন করা হলে ইতালীর জনগনকে করের চাপ থেকে উত্তরণে পদ দেখাবে। জুসেপ্পে কন্তে সরকারের বাজেটের তীব্র সমালোচনা করে করমুক্ত আয়ের সীমা ২০,০০০ ইউরোতে উন্নীত করা, সন্তানদের জন্য ভাতা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানোর জন্য সংশোধনী প্রস্তাব করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার অস্ত্র খাতে ব্যয় বাড়াতে মনোযোগী, যার ফলে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ কমানো হচ্ছে। GIMBE রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে স্বাস্থ্যখাতে ১৭.৫ বিলিয়ন ইউরো কমানো হয়েছে।পুলিয়ার উন্নয়নের জন্য তিনি সমন্বিত পর্যটন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব শিল্প বা ডিকার্বনাইজেশনের ওপর জোর দেন। তিনি বলেন, ব্রিন্দিসি এবং তারান্তোর মতো সংকটপূর্ণ এলাকার জন্য জাতীয় পর্যায়ে একটি শিল্প পরিকল্পনা প্রয়োজন।তিনি সমালোচনা করে বলেন, সরকার এখনও একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার কথা ভাবছে, যা পরিবেশ নীতির পরিপন্থী। তিনি মনে করেন, পর্যটন মানে শুধু হোটেল বাড়ানো নয়, বরং সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা তৈরি করে একটি সমন্বিত উন্নয়ন।

তথ্যসুত্র:
M5S #ItalianPolitics

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত