শনিবার, মার্চ ৭, ২০২৬

প্রধানমন্ত্রী মেলোনী দল ফ্রাতেল্লি দি’ইতালিয়া, ২০২৬ সালের বাজেট নিয়ে জনমতের জরিপ ধনীদের বাজেট বলে বিরোধীদের দাবী

আপডেট:

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল, ফ্রাতেল্লি দি’ইতালিয়া, ২০২৬ সালের বাজেট নিয়ে জনমতের উপর একটি জরিপ পরিচালনা করছে। জনগন এই বাজেটে সন্তুষ্ট নয় বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। ইতালির মধ্য বিত্ত বাজেট তাদের জন্য কেন ছাড় নেই বলে মনে করছে। দলের মধ্য এই নিয়ে মতবিরোধ রয়েছে। এটি উত্তরনে কিছু সংশোধন আনতে পারে। এরি মধ্যে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে তার পরিকল্পনা জনগনের মধ্যে তুলে ধরতে সংসদ সদস্য আরো বেশী মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে জনগণ এটিকে গ্রহণ করে। ইস্তাত (Istat) এবং ব্যাংক অব ইতালিয়ার (Bank of Italy) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমালোচনার পর জনসমর্থন হারানোর আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। সমালোচকদের মতে, এই বাজেট ধনীদের পক্ষেই কাজ করবে, যা নিয়ে সরকার উদ্বিগ্ন। দলকে রক্ষা করতে এবং বাজেটের পক্ষে প্রচারণার জন্য সংসদ সদস্যদের অভ্যন্তরীণ নির্দেশনাও দেওয়া হয়েছে। ইউরোমিডিয়া রিসার্চের এক সমীক্ষায় দেখা গেছে, ৩৮.২% ইতালীয় মনে করেন এই বাজেট ক্ষতিকর হবে, যেখানে মাত্র ১৯.৫% এটিকে উপকারী বলে মনে করেন। দলের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে, বাজেটের ঘাটতির জন্য জুসেপ্পে কন্তের সময়ের ‘সুপারবোনাস’ প্রকল্পকে দায়ী করতে। হাজার হাজার সংশোধনী প্রস্তাব জমা পড়লেও, ১৫ ডিসেম্বরের মধ্যে সেনেটে বাজেট পাস করানোর লক্ষ্যমাত্রা রয়েছে।জনগণের অর্থনৈতিক উদ্বেগ এবং সরকারের দূরত্ব তৈরী হওয়ার আশংকা রয়েছে।

EconomicPolicy

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত