রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ইতালির প্রাদোভায় মানব পাচাকরী চক্রের বিরুদ্ধে অভিযান ১ বাংলাদেশী গ্রেফতার

আপডেট:

দীর্ঘ দিন অনুসন্ধানের পর ইতালির বিশেষ পুলিশ ক্যারাবিয়ানারী মানব পাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে। এই চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে দীর্ঘদিন অভিবাসন প্রক্রিয়ার আডালে বাংলাদেশ থেকে অভিবাসী নিয়ে এই অবৈধ কাজটি চালিয়ে আসছিলো। – ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে সক্রিয় একটি মানবপাচার চক্র ভুয়া জব কন্ট্রাক্ট বা ‘দেক্রেতো ফ্লুসি’ ব্যবহার করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে এনেছে। এই চক্রের মূল হোতা ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং আরও ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রতারণার মাধ্যমে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো বা ৩৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ গড়েছে।উল্লেখ্যচক্রটির সাথে স্থানীয় অসাধু ইতালীয় ব্যবসায়ী এবং পেশাদাররা জড়িত ছিল, যারা ‘ক্লিক ডে’র (Click Day) জন্য ভুয়া কোম্পানি ও কাগজপত্র তৈরি করে দিত। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশ থেকে লোক সংগ্রহ এবং টাকা আদায়ের জন্য সহিংসতা, হুমকি ও মারধর করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ।এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে দুই ব্যবসায়ীকে ভুয়া কাগজপত্রসহ ধরেছিল, যা এই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়।দেক্রেতো ফ্লুসি’র মতো আইনি বৈধ পথ ব্যবহার করে এমন জালিয়াতি কি ইতালির অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর হতে বাধ্য করবে?
সুত্র :

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত