বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ইতালির আঞ্চলিক নির্বাচনে মেলোনির দলের পরাজয় সাবেক প্রধান মন্ত্রী কান্তের উচ্ছ্বাস

আপডেট:

ইতালি দারিদ্র্য ও অপরাধ প্রবন দক্ষিণে আঞ্চলিক নির্বাচনে বামপন্থীদের প্রার্থী বিজয় অর্জন করেছে। বামপন্থী শিবিরে এই নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা মনে করছে মেলোনি সরকারে ভ্রান্ত নীতি তাদের বিজয়ের অন্যতম কারণ তারা আশা প্রকাশ করছে অন্যান্য অঞ্চলেও তাদের প্রার্থীরা বিজ অর্জন করবে। – কাম্পানিয়া রিজিয়নাল নির্বাচনে ব্রাদার্স অফ ইতালির প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রবার্তো ফিকো। জিউসেপ্পে কন্তে এই জয়কে ‘ঐতিহাসিক ডবল’ (Doppietta Storica) হিসেবে অভিহিত করেছেন, কারণ এর আগে সার্দিনিয়াতেও তাদের প্রার্থী আলেসান্দ্রা তোদ্দে জয়ী হয়েছিলেন। নির্বাচনী প্রচারণায় বিরোধীরা ফিকো ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বা ‘কাদা’ ছুড়েছিল বলে অভিযোগ করেন কন্তে। কন্তে উল্লেখ করেন, মেলোনি সরকার নিজেদের একজন হাই-প্রোফাইল ব্যক্তিকে (Meloni’s man) প্রার্থী করেও বড় ব্যবধানে হেরেছে, যা সরকারের জন্য চিন্তার বিষয়। ফাইভ স্টার মুভমেন্টের নেতা জানান, শুধু নির্বাচনের সময় নয়, সব সময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতির কারণেই মানুষ ফিকোকে বেছে নিয়েছে।এই জয়ে পুরো বামপন্থী জোট বা কোয়ালিশনের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে কন্তে বলেন, তারা জনগণের সমস্যা থেকে মুখ ফিরিয়ে নেননি।কাম্পানিয়ার এই ভরাডুবি কি মেলোনি সরকারের জনপ্রিয়তায় ভাটার টান এবং জাতীয় রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে?

সুত্র : আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত