মির্জা ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না। আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহবান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য।পুলিশ কমিশন ও এনজিও বিষয়ে তাড়াহুড়ো করে কোনো আইন না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এতে তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন। অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।মির্জা ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না। আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহবান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য।

